দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চলতি বছরের শেষ মাস ডিসেম্বরে টানা চার দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। এ জন্য বাড়তি ছুটি নিতে হবে মাত্র এক দিন। সরকারি ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে এ সুযোগ তৈরি হয়েছে।
২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার কর্মদিবস। এই দিন এক দিনের ছুটি নিতে পারলেই টানা চার দিনের অবকাশ কাটানোর সুযোগ পাবেন চাকরিজীবীরা।
কারণ, ১৮ ও ১৯ ডিসেম্বর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ১৭ ডিসেম্বর বৃহস্পতিবার ছুটি নিতে পারলে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত টানা চার দিন ছুটি উপভোগ করা যাবে।
বছরের শেষ দিকে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে যাওয়া কিংবা বার্ষিক ছুটি কাটানোর পরিকল্পনা করেন। তাদের জন্য ডিসেম্বরের এই ছুটির সমীকরণ হতে পারে ভ্রমণের ভালো সুযোগ। তবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ছুটি প্রতিষ্ঠানের নিজস্ব নীতিমালা ও সাপ্তাহিক কর্মসূচির ওপর নির্ভর করবে।
এমজে